EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গাঁজাসহ নারী আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গাঁজাসহ নারী আটক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর মেট্রোরেল সচিবালয় স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে চেকিং করার সময় তাকে আটক করা হয়।

আটক শিউলি (৪৫) নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার জাহাঙ্গীরের স্ত্রী। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরটি পুলিশ সূত্রে জানা যায়, সচিবালয় স্টেশনের কনকোর্স-১-এর ‘সি’ গেটের সামনে নিয়মিত চেকিং কার্যক্রম চলছিল। এসময় শিউলির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন তার শপিং ব্যাগ ও একটি কাঁধের ব্যাগ থেকে কালো কাগজে মোড়ানো ৪টি প্যাকেটে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, শিউলিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার লিস্ট (জব্দতালিকা) প্রস্তুত করা হয়েছে।

আসামি ও আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন