রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম
কার্যক্রম নিষিদ্ধ রংপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম মিঠুনকে (২৮) গ্রেফতার করেছে মহানগর পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হামলার মামলা রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর গণেশপুর ক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি এ কে এম নাজমুল কাদির জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মিঠুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মিঠুন গণেশপুর ক্লাব মোড়ের মৃত জিয়ার মশিউর রহমানের ছেলে।
তিনি আরও জানান, নাশকতা সৃষ্টির মাধ্যমে স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে মিঠুন অনেককে সংঘবদ্ধ করার কাজও করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে নাশকতার বিষয়ে নানা ধরনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।