EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হচ্ছেন ড. খলিলুর রহমান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হচ্ছেন ড. খলিলুর রহমান

ছবি: ড. খলিলুর রহমান

অ অ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেদিনই সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

এ ছাড়া ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।

নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আরও পড়ুন