EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করা হবে: দুর্যোগমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করা হবে: দুর্যোগমন্ত্রী
অ অ

রংপুরে চার খুনের ঘটনায় অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

দুর্যোগমন্ত্রী বলেন, ‘আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করতে। হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। সে কারণে হয়তো একটু সময় লাগছে। কারণ, এত বড় একটি হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে আমার জানা নেই। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে বিচারকাজ শেষ করতে পারব।’

পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন