EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে গ্রেপ্তার ৬ চীনা নাগরিক কারাগারে, উদ্ধার দু্ই হাজার আইফোন

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

কক্সবাজারে গ্রেপ্তার ৬ চীনা নাগরিক কারাগারে, উদ্ধার দু্ই হাজার আইফোন
অ অ

কক্সবাজারে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬ চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, বিপুল পরিমাণ ল্যাপটপ, কম্পিউটার এবং চীনের পুলিশের র‍্যাঙ্ক ব্যাজ ও পুলিশের লোগোযুক্ত টাই জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার ‘হোটেল সি-প্যালেস’ ও আশেপাশের রিসোর্টে এই অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। চক্রটি সাগরের তীরঘেঁষা রিসোর্টগুলোর সাউন্ডপ্রুফ কক্ষে বসে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা চালিয়ে আসছিল।

পুলিশ জানায়, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক মেরিন ড্রাইভের বিভিন্ন রিসোর্ট ভাড়া নিয়ে অনলাইনে সাইবার অপরাধ পরিচালনা করছিল। হোটেলের একটি হলরুম থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিয়ু, ৩০টি কিবোর্ড ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

অনলাইন প্রতারণার অভিযোগে হাতেনাতে আটক হওয়া ৬ চীনা ও তাইওয়ানিজ নাগরিককে গ্রেপ্তারের পর পুলিশ রামু থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করেছে।

একই ঘটনায় আরও চারজনকে পলাতক এবং ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানিজ নাগরিককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আরও পড়ুন