ইডব্লিউএমজিপিএলসির আইটি বিভাগের নির্বাহী নাজমুলের মাতার ইন্তেকাল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজিপিএলসি) আইটি বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মোহাম্মদ নাজমুল আহসানের মাতা মোসফেয়ারা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোসফেয়ারা চৌধুরীর মৃত্যুতে ইডব্লিউএমজিপিএলসির সব কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করেন, সেই প্রার্থনা জানানো হয়।
আরও পড়ুন