EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিটি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে দিতে চান ডা. জুবাইদা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

প্রতিটি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে দিতে চান ডা. জুবাইদা রহমান
অ অ

গ্রামপর্যায়ে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মূল্যবোধ, ন্যায়বিচার, সততা, নিষ্ঠা ও সহনশীলতা তৈরি হবে। অন্যের প্রতি সম্মান দেখানোর প্রবণতাও বাড়বে।

তিনি বলেন, বই পড়ার মাধ্যমে শিশুরা ধৈর্য অর্জন করবে। একই সঙ্গে সমাজে নিজেদের প্রতিষ্ঠার পথও খুঁজে পাবে।

জুবাইদা রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে লেখা বইয়ে তাদের সংগ্রাম, ত্যাগ, অধ্যবসায়, ধৈর্য, সাহস ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরা হয়েছে। এসব বই শিশু ও তরুণদের জীবনের পথে পথ দেখাবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটি এ বইমেলার আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও জীবন নিয়ে লেখা বইয়ের প্রচার ও প্রসারই এ আয়োজনের লক্ষ্য।

বক্তব্যের শেষে জিয়াউর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা তার কবিতা ‘তুমি নির্ভীক’-এর একটি অংশ আবৃত্তি করেন জুবাইদা রহমান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বইমেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেলার সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অনেকে।

আরও পড়ুন