EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

‘সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকানি দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মুখ্য নয়। সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সরকার দেশের সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। একই সঙ্গে সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে সম্মানি ভাতার চেক তুলে দেন।

আরও পড়ুন