EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এলপিজি সিলিন্ডারের দাম কমেছে

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১,৫৮৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, কার্যকর আজ সন্ধ্যা থেকে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

এলপিজি সিলিন্ডারের দাম কমেছে

সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি।

অ অ

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার নতুন এই মূল্য ঘোষণা করা হয়েছে, যা সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম গতমাসের তুলনায় ১৩ টাকা কমেছে।

গত মাসে ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ছিল এক হাজার ৫৯৮ টাকা।

একইসঙ্গে, ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের মুসকসহ মূল্য প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকায় সমন্বয় করার তথ্য জানিয়েছে বিইআরসি।

আরও পড়ুন