EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

অ অ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়।


চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।

সূত্র: বাসস

আরও পড়ুন