শরীয়তপুর
সখিপুর থানা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
সখিপুর থানা বিএনপির কার্যালয়ে কেক কেটে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন নেতাকর্মীরা।
শরীয়তপুরের সখিপুরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সখিপুর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সখিপুর থানা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএমএ হামিদ, সদস্যসচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার এবং সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার। এ ছাড়া সাধারণ সম্পাদক মাঈদুল ইউসুফ জিসান বালাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শের কথা তুলে ধরেন। তাঁরা গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সখিপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণের নির্দেশে সখিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।