EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন, নতুন নাম ‘মানবিক শাখা’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন, নতুন নাম ‘মানবিক শাখা’

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে। ২০২৭ সাল থেকে নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে নতুন এ নাম কার্যকর হবে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অ্যাকাডেমিক কমিটির সভায় ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড জানিয়েছে, শুধু শাখার নাম পরিবর্তন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শাখার শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম কিংবা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করা হলেও বর্তমান শিক্ষা ও মূল্যায়ন কাঠামো অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাকাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে।

এ জন্য দেশের সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যক্রমে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে যেসব শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে, তাঁদের ক্ষেত্রে আগের নিবন্ধন অনুযায়ী ‘সাধারণ শাখা’ নামই বহাল থাকবে। নতুন নামটি মূলত ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

আরও পড়ুন