EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুহূর্তেই বাসের নিচে অটোরিকশা, জামালপুরে নিহত ৩

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

মুহূর্তেই বাসের নিচে অটোরিকশা, জামালপুরে নিহত ৩

ছবি: সংগৃহীত

অ অ

জামালপুর সদর উপজেলায় ঢাকাগামী একটি বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস লাহাড়িকান্দা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন।

আরও পড়ুন