EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কারা অধিদপ্তরের চার ডিআইজি প্রিজন্সকে বদলি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

কারা অধিদপ্তরের চার ডিআইজি প্রিজন্সকে বদলি
অ অ

কারা অধিদপ্তরের চার ডিআইজি প্রিজন্সকে বদলি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগ-২-এর গাজীপুরের ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে কারা অধিদপ্তরে বদলি করা হয়েছে।

কারা অধিদপ্তরের মো. আলতাফ হোসেনকে খুলনা বিভাগীয় সদর দপ্তরের ডিআইজি প্রিজন্স করা হয়েছে।

রংপুর বিভাগের ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে ঢাকা বিভাগ-২-এর গাজীপুরে বদলি করা হয়েছে।

অন্যদিকে, খুলনা বিভাগের ডিআইজি প্রিজন্স মনির আহমেদকে রংপুর বিভাগীয় সদর দপ্তরে বদলি করা হয়েছে।

নতুন কর্মস্থলে তারা কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন