EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর তিন বন্ধু একটি মোটরসাইকেলে ভাঙ্গা থেকে নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন নিহত হন। গুরুতর আহত নয়ন ও সিয়ামকে প্রথমে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন