EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মোরেলগঞ্জে কৃষকের মহিষ কুপিয়ে হত্যা, পুলিশে অভিযোগ

পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক

ডেইলি সান রিপোর্ট, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

মোরেলগঞ্জে কৃষকের মহিষ কুপিয়ে হত্যা, পুলিশে অভিযোগ
অ অ

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের মহিষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের অন্তত দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ভাটখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. সরোয়ার কাজী জানান, ৩টি মহিষ বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল। সকাল ১০টার দিকে মাঠে গিয়ে একটি মহিষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মহিষটির পায়ের রগ কেটে দিয়েছে। মাথায় ও কানে গুরুতর জখম করেছে। এতে মহিষটি মারা যায়। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ পদ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন