EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গ্রেপ্তার বিদিশাকে গুলশান থেকে পাঠানো হয়েছে আদালতে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

গ্রেপ্তার বিদিশাকে গুলশান থেকে পাঠানো হয়েছে আদালতে
অ অ

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী।

বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এর ভিত্তিতে আজ রাতে গুলশান থানাধীন এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় তার দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ হয়।

আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুন