EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী
অ অ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হুমায়ুন কবিরের শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে এদিন একটি সমঝোতা স্মারক সই হয়।

আইনমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশের সরকার যা করছে, সংবিধান মেনেই করছে।’


সরকারের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারলে রাষ্ট্র তার পাশে থাকবে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে জন্য সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে।

আরও পড়ুন