EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় অকালপ্রয়াত দুই শিক্ষার্থীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ডেইলি সান রিপোর্ট, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১০ এএম

কসবায় অকালপ্রয়াত দুই শিক্ষার্থীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অকালপ্রয়াত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফরা ইবনাত আদিবা ও প্রাক-প্রাথমিকের ছাত্র আবদুল্লাহ আল মাহীর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্মরণসভা শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রয়াত আদিবার বাবা আল আমিন ভূঁইয়া, সহপাঠী খাদিজাতুল মায়েদা, শিক্ষক সোলেমান সরকার, গোলাম আজম, মো. লুৎফুর রহমান, দাতা সদস্য মো. এমদাদুল হক সোহাগ, পরিচালনা কমিটির সদস্য সফিকুর রহমান, ফোরকান উদ্দিন ও ফেরদৌস ওয়াহিদ।

স্মরণসভায় শিক্ষক, সহপাঠী ও স্বজনরা দুই কোমলমতি শিক্ষার্থীর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম, মো. মুজিবুর রহমান ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া ও মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন পানিয়ারুপ পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাওয়াল আহম্মেদ। মাহফিলে প্রয়াত দুই শিশুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট তীব্র জ্বর ও মস্তিষ্কে ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় আফরা ইবনাত আদিবা মারা যায়। আর শিশু আবদুল্লাহ আল মাহী গত বছর পানিতে ডুবে প্রাণ হারায়।

আরও পড়ুন