EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ক্লেমনের উদ্যোগে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

ক্লেমনের উদ্যোগে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের পরিবেশ, দেশীয় ঐতিহ্য ও আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে এক দিনে এক লাখ গাছ রোপণের কর্মসূচি নিয়েছে ক্লেমন। প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম Green Wave আয়োজন করছে ‘এক লক্ষ্যে এক লাখ’ নামে এই বৃক্ষরোপণ কর্মসূচি।

এই কর্মসূচির আওতায় দেশের আট বিভাগের নিজস্ব পরিচয় ও জিআই পণ্যের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে জিআই ফলের গাছ ও বিভিন্ন দেশীয় প্রজাতির পরিণত চারা রোপণ করা হবে।

আয়োজকদের দাবি, রোপণ করা এক লাখ গাছ বছরে প্রায় আড়াই হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করবে। একই সঙ্গে এসব গাছ দেশের আঞ্চলিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

শুধু গাছ রোপণ নয়, সেগুলোর পরিচর্যা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে ‘ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম’। এ কর্মসূচিতে দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ট্রি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবে।

প্রত্যেক ট্রি অ্যাম্বাসেডরকে ক্লেমনের পক্ষ থেকে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’ দেওয়া হবে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্য দেশের বড় শক্তি। ‘এক লক্ষ্যে এক লাখ’ কর্মসূচির মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চায় ক্লেমন, যেখানে প্রতিটি বিভাগের জিআই ফল ও দেশীয় গাছ প্রকৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য তুলে ধরবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, দেশজুড়ে সবুজায়নে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্লেমনের এ উদ্যোগ প্রশংসনীয়। তার আশা, এই কর্মসূচি দেশের প্রকৃতি, জীববৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, অন্য করপোরেট প্রতিষ্ঠানও এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে সবুজ বাংলাদেশ গড়ার কাজ আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন