রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মির্জা ফখরুলকে ঘিরে আনন্দ-উল্লাস
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দে মিষ্টিমুখ করছেন সাংবাদিকরা।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরে খুশির জোয়ার বইছে তাঁর নিজ জেলায়। শনিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবেও তাঁকে ঘিরে দেখা যায় আনন্দ-উল্লাস—সাংবাদিকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস।
জেলায় কর্মরত অধিকাংশ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং তারা বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, এটি জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁর এই অর্জনে ঠাকুরগাঁওয়ের মানুষের পাশাপাশি সাংবাদিক সমাজও আনন্দিত।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর জন্মভূমি ঠাকুরগাঁওয়ে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।