EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রবিবার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রবিবার
অ অ

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। 

সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা করবেন তিনি।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়েছেন দীর্ঘদিন ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের দায়িত্ব সামলানো মির্জা ফখরুল।

রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, রবিবার বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে নিয়ে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেবে।

এই পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।


আরও পড়ুন