প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পূর্ণমন্ত্রী হচ্ছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে শপথ নিতে যাওয়া হবু মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বঙ্গভবনে উপস্থিত হয়েছেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথ পাঠ করাবেন।
প্রসঙ্গত, একই অনুষ্ঠানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ এবং জহির উদ্দিন স্বপনের উপদেষ্টা হওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।