EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৪

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৪
অ অ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মতিঝিল থানা ৮ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ৬ জন, রামপুরা থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ৬ জন এবং মুগদা থানায় ১১ জন।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস

আরও পড়ুন