প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
বসুন্ধরায় ৪৭ বিঘাজুড়ে নতুন বিনোদনকেন্দ্র, আকাশে উঠবে ৯০ মিটারের ‘ঢাকা আই’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২১ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: ডেইলি সান
রাজধানীর বিনোদনজগতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক আকর্ষণ। বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকের সেন্ট্রাল পার্কে প্রায় ৪৭ বিঘা জমিজুড়ে গড়ে উঠছে বহুমাত্রিক একটি বিনোদনকেন্দ্র। এর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হচ্ছে প্রায় ৯০ মিটার উচ্চতার বিশাল ফেরিস হুইল ‘ঢাকা আই’। এর পূর্ণাঙ্গ চাকা নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
‘ঢাকা আই’-এর ঘূর্ণন ব্যাস প্রায় ৮২ মিটার। এতে থাকবে ৪৮টি কেবিন। প্রতিটি কেবিনে একসঙ্গে ছয়জন যাত্রী বসতে পারবেন। অর্থাৎ একবারে সর্বোচ্চ ২৮৮ জন দর্শনার্থী এই বিশাল ফেরিস হুইলে চড়ার সুযোগ পাবেন।
একবার সম্পূর্ণ চক্কর দিতে ‘ঢাকা আই’-এর সময় লাগবে প্রায় ২০ মিনিট। ধীরগতির এই যাত্রায় উঁচু থেকে রাজধানীর বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
যাত্রীদের আরাম ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। প্রতিটি কেবিন তৈরি করা হচ্ছে অ্যালুমিনিয়াম সংকর ধাতু দিয়ে। এতে থাকবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আসন, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং হাতে পরিচালিত দরজা।
তবে ‘ঢাকা আই’ই এই বিনোদনকেন্দ্রের একমাত্র আকর্ষণ নয়। প্রায় ৪৭ বিঘা জায়গাজুড়ে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে নানা ধরনের রোমাঞ্চকর রাইড ও বিনোদনের আয়োজন।

রোমাঞ্চপ্রেমীদের জন্য থাকছে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উঁচু রোলার কোস্টারগুলোর একটি। উচ্চতা ও গতির পাশাপাশি এতে থাকবে তীব্র রোমাঞ্চের অভিজ্ঞতা। এর সঙ্গে থাকছে স্পাইডার হুইল, ড্রপ টাওয়ারসহ আরও বেশ কিছু আকর্ষণীয় রাইড।
শিশু ও পরিবারের জন্যও থাকছে বিশেষ আয়োজন। তৈরি হচ্ছে ইনডোর প্লে জোন, যেখানে শিশুরা ঘরের ভেতরেই বিভিন্ন খেলাধুলা ও বিনোদনে অংশ নিতে পারবে।
ফলে শিশু-কিশোর থেকে তরুণ, পরিবার কিংবা রোমাঞ্চপ্রেমী—সব বয়সী দর্শনার্থীর জন্য আলাদা বিনোদনের সুযোগ রাখার পরিকল্পনা করা হয়েছে। রোমাঞ্চকর রাইড, শিশুদের বিনোদন ও পারিবারিক অবসর—সবকিছু এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
বর্তমানে পুরো এলাকাজুড়ে বিভিন্ন অবকাঠামো ও আকর্ষণের নির্মাণকাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় ৯০ মিটার উচ্চতার ‘ঢাকা আই’-এর পূর্ণাঙ্গ চাকা নির্মাণ শেষ হওয়াকে প্রকল্পের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
রাজধানীর ব্যস্ত নগরজীবনের মাঝে বসুন্ধরা এন ব্লকের সেন্ট্রাল পার্কে গড়ে ওঠা এই বিনোদনকেন্দ্র চালু হলে ঢাকার বিনোদনজগতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
আকাশছোঁয়া ‘ঢাকা আই’, রোলার কোস্টারের গতি, স্পাইডার হুইল ও ড্রপ টাওয়ারের রোমাঞ্চ এবং শিশুদের জন্য ইনডোর প্লে জোন—সব মিলিয়ে একই জায়গায় উচ্চতা, গতি, খেলা ও পারিবারিক আনন্দের সমন্বিত অভিজ্ঞতা দেওয়ার প্রস্তুতি চলছে।
শেয়ার করার বিকল্পগুলি
বসুন্ধরায় ৪৭ বিঘাজুড়ে নতুন বিনোদনকেন্দ্র, আকাশে উঠবে ৯০ মিটারের ‘ঢাকা আই’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম