প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
নতুন চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ডুসার শুভেচ্ছা বিনিময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২০ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া খানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) নেতারা।
বুধবার (২০ আগস্ট) দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের কার্যালয়ে গিয়ে তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডুসার সদস্যরা।
ডুসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনটির সদস্যরা বলেন, দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময়ের শূন্যতার পর নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করায় তাঁরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।
এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে জনদুর্ভোগ ও হয়রানি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে করণীয় নির্ধারণ ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
কমিশনের অপর সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া খান প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূরীকরণে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান, মহাপরিচালক মো. আলী হোসেন খান, মীর মো. জয়নুল আবেদিন শিবলী ও খোন্দকার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ডুসার সভাপতি মো. নাজমুচ্ছায়াদাত ও সাধারণ সম্পাদক মো. জাহিদ কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করার বিকল্পগুলি
নতুন চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ডুসার শুভেচ্ছা বিনিময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম