EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী।

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

অ অ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার সভাপতি মোর্শেদ আযমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান চৌধুরী শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর এ দিনে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আসছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।’

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন