আড়াইহাজারে মাদক মামলায় দুজনকে ৩ মাসের কারাদণ্ড
পাশাপাশি তাদের অর্থদণ্ড প্রদান করা হয়
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ উপধারায় তাঁদের এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকার ফজলুল হকের ছেলে মো. রয়েল (৩২) এবং একই এলাকার ইদ্রিস আলীর ছেলে হযরত আলী (৫৫)। রায়ে মো. রয়েলকে ৩ হাজার টাকা এবং হযরত আলীকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেখানে নিয়ম অনুযায়ী তাদের দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রশাসন।