শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা
ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
শরীয়তপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীগণ।
বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শরীয়তপুরে পালিত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম হোসেন, দপ্তর সম্পাদক জয়দুল মাদবর, যুগ্ম সম্পাদক মাসুদ কাজী ও জামাল হোসেন অংশগ্রহণ করেন। এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান ঢালী ও সাধারণ সম্পাদক সুমন খান এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন হাওলাদার ও সাধারণ সম্পাদক মুন্না উপস্থিত ছিলেন।