EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে রিট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে রিট

আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট করেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন এবিএম ইব্রাহিম খলিল। বিষয়টি তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রিট আবেদনটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।

আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল বলেন, হলফনামা সম্পর্কে অবগত না হয়ে আবদুল হান্নান মাসউদ সেটিতে সই করে জমা দিয়েছেন—এমন তথ্য রিটে উল্লেখ করা হয়েছে। তাঁর ভাষ্য, এটি জালিয়াতির শামিল। এ কারণে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হবে না কেন, তা জানতে চেয়ে উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

আরও পড়ুন