EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশু ধর্ষণের চেষ্টার দায়ে অপরাধীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অ অ

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অপরাধে জামাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চল‌তি বছরের ৩ মে বিকেল চারটার দিকে শিশুটি প্রতিবেশীর দর্জিবাড়িতে পোশাক আনতে যায়। দর্জি বাড়িতে না থাকায় শিশুটি সেখানে আসামির নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলাধুলোয় মেতে ওঠে। এ সময় জামাল মোল্লা কৌশলে শিশুটিকে নিজের বসতঘরের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটিকে নি‌জে‌কে রক্ষা করতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামির বাড়ির সিঁড়ির ওপর পড়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এর মধ্যে জামাল মোল্লা পালিয়ে যান। পরে এ ঘটনায় মধুখালী থানায় একটি মামলা করা হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জামাল মোল্লাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন বছর সাজা ভোগ করতে হবে।

সন্তোষ প্রকাশ করে পিপি আরও বলেন, আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা খু‌শি হ‌য়ে‌ছি।

আরও পড়ুন