EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌর বিদ্যুৎ ছাড়া ব্যাটারি রিকশা রিচার্জ করলে জরিমানা, নিতে হবে ফিটনেস সনদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

সৌর বিদ্যুৎ ছাড়া ব্যাটারি রিকশা রিচার্জ করলে জরিমানা, নিতে হবে ফিটনেস সনদ

ছবি: ডেইলি সান

অ অ

ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, এসব ই-রিকশা শুধু সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে। সৌর বিদ্যুৎ ছাড়া ব্যাটারি রিকশা রিচার্জ করলে জরিমানা হবে।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগে এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারিচালিতা বা ই-রিকশাগুলোকে রেজিস্ট্রেশন দেব না ও নবায়ন করব না। 

তিনি জানান, ঢাকাকে আটটি জোনে ভাগ করে আট রংয়ের ই-রিকশা (ব্যাটারিচালিত) চালুর অনুমতি দেওয়া হবে এবং এক জোনের রিকশা যেন অন্য জোনে যেতে না পেরে সেটি নিশ্চিত করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ইলেকট্রিক রিকশাগুলোর বিষয়ে এখন বিধিমালা তৈরির কাজ করছে যেখানে তাদের জন্য কিছু শর্ত দেওয়া হবে। তারা যে রিচার্জ করবে সেটা অবশ্যই সৌর বিদ্যুৎ দিয়ে করতে হবে। সেটা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো। এর রেজিস্ট্রেশন বিআরটিএ করবে না। রেজিস্ট্রেশন করবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সংসদে আইন পাশ করা আছে। তার আলোকে আমরা বিধিমালা করছি।

তিনি আরও বলেন, বিধিমালায় রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আমরা রেজিস্ট্রেশন নবায়নে পূর্বশর্ত দিয়েছি যে সরকারি পলিটেকনিক ইন্সটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। নবায়নের সময় আবার ফিটনেস আবার নিতে হবে।

আরও পড়ুন