EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

ডেইলি সান রিপোর্ট, রাঙামাটি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
অ অ

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙামাটি থেকে কুতুবছড়ি বাজারে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় পিকআপে থাকা চারজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে।

রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, চারজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন