গোড়াই গ্রাজুয়েটস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে গোড়াই গ্রাজুয়েটস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাব সূত্রে জানা গেছে, আগামী সাত দিন গোড়াই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করা হবে।
কর্মসূচির জন্য প্রয়োজনীয় গাছ দিয়ে সহযোগিতা করেছেন ক্লাবের সভাপতি মো. ফারুক সিকদার ও সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. ফারুক সিকদার বলেন, গোড়াই গ্রাজুয়েটস ক্লাবের উদ্যোগে আজকের কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান তাঁরা।
তিনি বলেন, ক্লাবকে আরও বড় ও ঐক্যবদ্ধ একটি সংগঠনে পরিণত করা গেলে ভবিষ্যতে বেকার গ্রাজুয়েটদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে