EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

সুনামগঞ্জে ২২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
অ অ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকার চালানসহ একটি কাভারভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজারে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও তাঁদের আটক করা হয়। জব্দ করা পণ্য ও কাভারভ্যানের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মো. সজীব হোসেন (২৪)।

ডিবি পুলিশ জানায়, পলাশ বাজার এলাকায় একটি কাভারভ্যানে করে অবৈধ ভারতীয় পণ্য পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির এসআই সাব্বির হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে কাভারভ্যানটি আটক করে।

পরে কাভারভ্যান তল্লাশি করে ৩৭ বস্তা ভারতীয় জিরা ও ৩২ বস্তা ফুচকা পাওয়া যায়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা কাভারভ্যানের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং জিরা ও ফুচকার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও যানবাহনের মূল্য প্রায় ২২ লাখ টাকা।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ জেলায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন