EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

১ নম্বর ইউনিট আবারও বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

ডেইলি সান রিপোর্ট, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে।

অ অ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে হঠাৎ ত্রুটি দেখা দিলে উৎপাদন প্রক্রিয়া থমকে দাঁড়ায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বন্ধ হওয়ার আগপর্যন্ত এই ইউনিটটি থেকে প্রতিদিন গড়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাইও একই ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রয়োজনীয় মেরামত শেষে গত ২ আগস্ট এটি পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ইউনিটটিতে আবারও একই সমস্যা দেখা দিল।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আর ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বারবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে এর প্রভাব পড়ছে।

আরও পড়ুন