EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে ৭২ কোটি টাকার মৈত্রীস্তম্ভের উদ্বোধন

মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে ৭২ কোটি টাকার মৈত্রীস্তম্ভের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন করছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

অ অ

মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন এবং এরপর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে আশুগঞ্জের কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা।

মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে ও আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও যোগ দেন। যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্য নিহত হন।

আরও পড়ুন