EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কিউইসিটি ১০০ ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মুনিয়া ও শাহ রাফায়াত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

কিউইসিটি ১০০ ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মুনিয়া ও শাহ রাফায়াত

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের দুই তরুণ নেতৃত্বস্থানীয় ব্যক্তি মুনিয়া ইসলাম মজুমদার ও শাহ রাফায়াত চৌধুরী ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডস ২০২৬’ অর্জন করেছেন। বুধবার (১২ আগস্ট) তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণ নেতাদের অসাধারণ কাজের স্বীকৃতি এবং প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট চারজন অনুপ্রেরণাদায়ী তরুণ কমনওয়েলথজুড়ে নির্বাচিত ১০০ জন অসাধারণ তরুণের বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছেন। শিক্ষা, জলবায়ু ও পরিবেশ, কৃষি এবং স্বাস্থ্য খাতে তাঁদের অবদান মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখছে।

মুনিয়া ইসলাম মজুমদার ও শাহ রাফায়াত চৌধুরীর পাশাপাশি বাংলাদেশ থেকে এ বছর এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ইমরান হামিদ ও মো. রেজওয়ানুল ইসলাম শুভ।

কমনওয়েলথজুড়ে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডার্স অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।

আরও পড়ুন