EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি
অ অ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তথা কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন