EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেরেবাংলা নগর থানার অভিযানে বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম

শেরেবাংলা নগর থানার অভিযানে বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার
অ অ

ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার শেরেবাংলা নগর থানা-পুলিশ এ অভিযান চালায়। আজ রবিবার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান মিয়া (২২), খালেক আহমেদ (৩৫), মো. জামাল হোসেন (৪০), মো. মাকসুদুর রহমান (৫২), এনামুল হক (৩৬), মো. তরিকুল ইসলাম আবির (২৫), মো. রমজান (১৮), মো. জুয়েল (১৯), মো. আব্দুল্লাহ (২২), মো. হৃদয় খান (২৫), মো. কামাল হোসেন (২৪), সুইটি আক্তার (২৪), কামরুন নাহার (২৪), মিলন চন্দ্র গাইন (২৮), নাঈম ইসলাম (২৫), মো. আল আমিন (২৬), মো. রাহিম কবির অরন্য (২৫) ও মো. কামরুজ্জামান (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন