EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুই দফা মেয়াদ বাড়িয়েও অধরা ঢাকা-শরীয়তপুর চার লেন, দুর্ভোগে লাখো মানুষ

ধুলাবালি, গর্ত আর কাদাপানিতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন এই পথের নিয়মিত যাত্রীরা

ডেইলি সান রিপোর্ট, শরীয়তপুর

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

দুই দফা মেয়াদ বাড়িয়েও অধরা ঢাকা-শরীয়তপুর চার লেন, দুর্ভোগে লাখো মানুষ

ঢাকা-শরীয়তপুর মহাসড়কের অসমাপ্ত অংশে ধুলাবালি ও খানাখন্দে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবি: ডেইলি সান

অ অ

দুই দফা সময়সীমা শেষ হলেও বহুল কাঙ্ক্ষিত ঢাকা-শরীয়তপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্প এখনো আলোর মুখ দেখেনি। তিনটি প্যাকেজের মধ্যে দুটির কাজ অর্ধেকের বেশি বন্ধ থাকায় এবং প্রকল্প এলাকায় যন্ত্রপাতি ও শ্রমিকের উপস্থিতি না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালক।

যাত্রী ও স্থানীয়রা জানান, পুরো পথজুড়ে ধুলাবালি, অসমাপ্ত সড়ক ও বড় বড় গর্তের কারণে যাতায়াত ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন অংশ কাদাপানিতে সয়লাব হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বেড়ে গেছে দুর্ঘটনার ঝুঁকিও।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, গত ৩০ জুন দ্বিতীয় দফার বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর তৃতীয় দফায় সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। জমি অধিগ্রহণে বিলম্ব এবং সময়মতো জমি বুঝে না পাওয়ায় কাজ থমকে আছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সওজের।

শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, নতুন করে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। বাকি জমি হস্তান্তর করা হলে ২০২৭ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, জেলা প্রশাসন যেসব জমি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে, সেসব এলাকায় কাজ শেষ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব। অবশিষ্ট জমি পরিমাপ ও হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ১ হাজার ৬৮২ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন