EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে জরিমানা

ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেন ও পেট্রল পরিমাপে ৫৮০ মিলিলিটার কম দিচ্ছিলো

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে জরিমানা

রংপুরে পরিমাপে কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ডেইলি সান

অ অ

রংপুরে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে ওমর ফিলিং স্টেশন নামের একটি পেট্রল পাম্পের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এই জরিমানা করেন। এর আগে নগরীর মাহিগঞ্জ সাতমাথা মোড়ে অবস্থিত মেসার্স ওমর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেন ও পেট্রল পরিমাপে ৫৮০ মিলিলিটার কম দিচ্ছে। অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ওমর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আহসান হাবিব।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানান, ‘আমাদের কাছে আরও বেশ কিছু ফিলিং স্টেশন এর পরিমাপে কম দেয়ার অভিযোগ রয়েছে। আমরা সেগুলোতেও অভিযান পরিচালনা করব। কাউকে কোন ছাড় দেয়া হবে না।’

আরও পড়ুন