EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বুড়িমারীর বগি লাইনচ্যুত, রংপুর-লালমনিরহাট রুটে রেল চলাচল বন্ধ

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম

বুড়িমারীর বগি লাইনচ্যুত, রংপুর-লালমনিরহাট রুটে রেল চলাচল বন্ধ
অ অ

রংপুর রেলস্টেশনের পার্শ্ববর্তী বাবুপাড়া এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার এক্সপ্রেসের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রংপুর রেলস্টেশনের সুপার মামুন মিয়া। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।

স্টেশন সুপার জানান, ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। স্টেশনের কাছে বাবুপাড়া এলাকায় ট্রেনের ইঞ্জিন ও বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে। 

তিনি আরও জানান, ট্রেনটি ৩ নম্বর লাইনে থাকায় অন্য লাইন ক্লিয়ার ছিল। ফলে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবাবিক রয়েছে।

আরও পড়ুন