EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে কর্মীর মৃত্যু

নিহত বিটুল মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলওয়ে কর্মীর মৃত্যু

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে চলন্ত ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নিহত হন রেলওয়ে কর্মী বিটুল মিয়া। ছবি: সংগৃহীত

অ অ

রংপুরে দায়িত্ব পালনরত অবস্থায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বিটুল মিয়া (৪২) নামের রেলওয়ের এক ওয়েম্যান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ‘ওয়েম্যান’ পদে কর্মরত ছিলেন।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে বিরতি শেষে ছাড়তে শুরু করে। ওই সময় চলন্ত ট্রেনটিতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান বিটুল মিয়া। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ রেলওয়ের বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান জানান, ‘মৃত বিটুল মিয়া রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন