মাহবুব আলী খানের সমাধিতে ডা. জুবাইদা ও জাইমা রহমানের শ্রদ্ধা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বনানী সামরিক কবরস্থানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান দেশের যোগাযোগ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই পরিবার ও ভক্তদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।