ইতিহাসকে গুছিয়ে ড্রয়ারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় না: জাইমা রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ইতিহাসকে গুছিয়ে ড্রয়ারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় না। ইতিহাস আমাদের অন্তরে জীবন্ত।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।
জাইমা রহমান সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তিনি লেখেন, পরিদর্শনের সময়টুকু আত্মস্থ করতে, বুঝতে এবং গভীরভাবে চিন্তা করতে হবে। একজন বাংলাদেশি হিসেবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক কর্তব্য হতে পারে।
পোস্টের শেষাংশে তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি উদ্ধৃতি তুলে ধরেন। সেখানে বলা হয়, ‘প্রকৃত মীমাংসা সহজে আসে না, কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে আমাদের ইতিহাসের সত্যের মুখোমুখি হওয়ার সাহস রাখি, তখন তা সম্ভব হয়।’