EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় ফল ব্যবসায়ী নিহত

নিহত আব্দুল লতিফ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা

ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় ফল ব্যবসায়ী নিহত

ছবি: সংগৃহীত

অ অ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৫০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ রোডে যাওয়ার উদ্দেশ্যে খালকুলা বাজারে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে মহাসড়কে পড়ে যান তিনি। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দূরপাল্লার বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল লতিফ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন