EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

ছবি: সংগৃহীত

অ অ

আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অনলাইনে আবেদন করে টিকিট সংগ্রহের মাধ্যমে দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। তবে উদ্বোধনের দিন ৫ আগস্ট জাদুঘরটি শুধু জুলাই গণঅভ্যুত্থানে যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে।

জাদুঘরটি আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জাদুঘরে প্রবেশের জন্য সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ, আন্দোলনের বিভিন্ন পর্যায়, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, ভিডিওচিত্র এবং নানা স্মারক নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। এর মাধ্যমে দর্শনার্থীরা গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুন