EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আন্ডারওয়্যারে গোল্ড পেস্ট, ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

আন্ডারওয়্যারে গোল্ড পেস্ট, ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

দুবাই থেকে দেশে ফেরার সময় অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুসার (৩৩)-কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়।

সিআইআইডি জানায়, বিমানবন্দরে অবতরণের পর তাদের তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নজরদারি পরিচালনা করা হয়। পরে কাস্টমস হলে দেহ তল্লাশির সময় যাত্রীর অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের পেস্ট ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অভিযানে প্যাকিং উপকরণসহ প্রায় ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের পেস্ট এবং ৫টি স্বর্ণের চুড়িসহ প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ সময় অভিযুক্তের পাসপোর্ট, একটি রেডমি মোবাইল ফোন এবং বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে সিআইআইডির ধারণা, বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি এড়াতে স্বর্ণকে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছিল। তবে গোয়েন্দা তথ্য ও সমন্বিত অভিযানের কারণে চোরাচালানের এই অভিনব কৌশল ব্যর্থ হয়।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০, আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪, বাংলাদেশ ব্যাংকের এফই সার্কুলার-০৬ এবং দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন