গ্যাস সংকটে কারখানা বন্ধের খবর ভুয়া: ডিবিএল গ্রুপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে—এমন প্রচারিত সংবাদকে ভুয়া বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার।
সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিয়ে ডেইলি সান-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে এম এ জব্বার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত এ খবর ‘ফেক নিউজ’।
তিনি জানান, গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।
উল্লেখ্য, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ডেইলি সান বিষয়টি যাচাই করতে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সংবাদটিকে ভিত্তিহীন ও ভুয়া বলে উল্লেখ করেন।
আরও পড়ুন